বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

রাজশাহীতে র‌্যাবের মহাপরিচালক

জঙ্গি সংগঠন রোহিঙ্গাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে অসহায়-দুস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন

্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, রোহিঙ্গারা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্নভাবে মানুষের ব্রেন ওয়াশ করছে। তরুণদের জঙ্গিবাদের পথে নিয়ে আসার জন্য একটা অপচেষ্টা চালাচ্ছে। বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে তারা সফল হতে পারবে না। তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সব সময়ই সতর্ক রয়েছে। ওই এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই তাদের সব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে অসহায়দুস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, পাহাড়ে বিশাল একটি রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে। তাদের নিয়ন্ত্রণে রাখাটাই একটা চ্যালেঞ্জ। তারা বুঝতে পেরেছে দেশের মানুষ জঙ্গিবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না। এজন্য এখন তারা ভিন্ন কৌশল নিয়েছে। ভুয়া পাসপোর্ট তৈরি করে বিদেশ পালিয়ে যাচ্ছে। তবে র‌্যাব এগুলো প্রতিরোধে কাজ করছে। যতই চেষ্টা করুক তাদের কোনো ধরনের অপকর্ম করতে দেওয়া হবে না। তাদের ব্যাপারে র‌্যাব সব সময়ই সতর্ক।

অনুষ্ঠানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, উপঅধিনায়ক মেজর হাসান মাহমুদ, সহকারী উপপরিচালক সঞ্জয় কুমার সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102