রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

বরিস জনসন

ব্রিটেনে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন পুতিন

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ‘পুতিন বনাম পশ্চিম’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে। যেখানে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আগে তাকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন।

তথ্যচিত্রে জনসন দাবি করেন, গত বছর ফেব্রুয়ারিতে একটি দীর্ঘ ফোনকলের পুতিন এই হুমকি দিয়েছেলেন। যখন রাশিয়া ইউক্রেনের সীমান্তে তার কয়েক হাজার সৈন্য সংগ্রহ করছিল এবং বিশ্ব নেতারা ইউক্রেন আক্রমণ করার জন্য মস্কোর যে কোনও প্রচেষ্টাকে রোধে সমাধান খুঁজে বের করার চেষ্টা করছিল।

তথ্যচিত্রে জনসন বলেন, পুতিন আমাকে এক পর্যায়ে হুমকি দিয়ে বলেছিলেন, বরিস আমি তোমাকে আঘাত করতে চাই না কিন্তু তোমার কাছে একটি ক্ষেপণাস্ত্র পৌছাঁতে মাত্র এক মিনিট সময় লাগবে। জনসন বলেন, আমি মনে করি পুতিন খুব স্বাচ্ছন্দ্যের সুরে এই হুমকি দিয়েছিলেন।

জনসনের আরও দাবি করেন, তিনি নিষেধাজ্ঞার বিষয়ে পুতিনকে সতর্ক করেছিলেন এবং যে কোনও সংঘাত এড়াতে ইউক্রেন অদূর ভবিষ্যতে ন্যাটোতে যোগদান করবে না বলে আশ্বাসও দিয়েছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিরাপদে দেশত্যাগের সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন বলে জানান জনসন। জনসন বলেন, তিনি আমার সেই প্রস্তাবে প্রহণ করেননি এবং তিনি বীরত্বের সাথে যেখানে ছিলেন সেখানেই থেকে যান।

এছাড়াও জনসন, সাবেক রাশিয়ান সামরিক কর্মকর্তা এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থার ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালের হত্যার জন্য রাশিয়াকে দোষারোপ করেছেন। ২০১৮ সালের ৪ মার্চে ইংল্যান্ডের সালিসবারি শহরে এই দুজনকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়।

উল্লেখ্য, বিবিসির এই তথ্যচিত্রটি বিশ্ব নেতাদের সাথে পুতিনের কথোপকথনের উপর আলোকপাত করেছে। এটি ২০১৪ সালে ক্রিমিয়া আক্রমণ থেকে ইউক্রেন আক্রমণ পর্যন্ত সমস্ত কিছু অন্তর্ভুক্ত করেছে।

তথ্যচিত্রে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যের তৎকালীন প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস তার রাশিয়ান প্রতিপক্ষ সের্গেই শোইগুর সাথে মস্কোতে দেখা করেছিলেন যেখানে তিনি কোনও আক্রমণ না করার আশ্বাস পেয়েছিলেন। কিন্তু ঠিক ১৫ দিন পরই ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। সূত্র: বিবিসি

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102