রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

পাকিস্তানে মসজিদে বোমা হামলা নিহত ৩২, আহত ১৫০

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পেশাওয়ার পুলিশ লাইন্স এলাকার এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। আজ সোমবার দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৫০। আহতদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, বিস্ফোরণে শব্দ ছিল বিকট। অনেক দূর থেকেও এই শব্দ শোনা গেছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী নামাজের সারিতে ছিলেন, সেই সময় তিনি নিজেকে উড়িয়ে দেন।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তিনি ডনকে বলেছেন, অঞ্চলটি পুরোপুরি ঘিরে রাখা হয়েছে, কেবলমাত্র এ্যাম্বুলেন্সকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বেলা একটা ৪০ মিনিট নাগাদ মুসল্লিরা যখন জোহরের নামাজ আদায় করছিলেন তখন এই বিস্ফোরণ ঘটে। এই হামলার দায় এখন পর্যন্ত কোনও সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে এই হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এছাড়া নিন্দা জানান পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102