রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কতৃক

দলের চেয়ারম্যানকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক কর সংক্রান্ত গুরুতর আইন লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাসীন কনজারভেটি পার্টির চেয়ারম্যান ও দফতর বিহীন মন্ত্রী নাদিম জাহাবীকে বরখাস্ত করেছেন। গত বছর ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতা চলার সময় অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। খবর বিবিসির।

এর আগে আয়কর না দেওয়ায় চ্যান্সেলর থাকা অবস্থায় এইচএমআরসির কাছে জরিমানা দিয়েছিলেন জাহাবী। কর সংক্রান্ত বিষয়টি কীভাবে সমাধান করেছিলেন, তা ব্যাখ্যা দিতে কঠোর চাপে ছিলেন। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

স্বাধীন তদন্ত শেষ হওয়ার পর বরখাস্ত কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান জাহাবিকে এক চিঠিতে সুনাক লিখেছেন, তিনি স্পষ্টভাবে মন্ত্রিত্বের কোড গুরুতর লঙ্ঘন করেছেন এবং তাকে সরকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের নেতৃত্বে তদন্তে এসেছে, জাহাবী লিজ ট্রাসের পর ঋষি সুনাকের মন্ত্রিসভায় নিযুক্ত হন। সেই সময় ব্রিটিশ কাস্টমস কর্তৃপক্ষকে (এইচএমআরসি) জরিমানা দিয়েছিলেন। বিষয়টি তিনি তখন প্রকাশ করেনি, এটি মন্ত্রিত্ব কোডের লঙ্ঘন।

এ খবরে প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী লেবার পার্টি। রোববার দলটির ছায়া শিক্ষামন্ত্রী ব্রিজেত ফিলিপসন বলেন, কনজার্ভেটিভ পার্টির চেয়ারম্যান নাদিম জাহাবিকে অনেক আগেই বরখাস্ত করা উচিত ছিল। কারণ, দেশের প্রতি অনুগত থেকে আয়কর দিতে ব্যর্থ হয়েছেন নাদিম জাহাবি। শুধু তাই নয়, যারা এ নিয়ে কথা বলেছেন তাদের মুখকে তিনি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102