রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে

বিশ্বমানের রন্ধন শিল্পী প্রশিক্ষণ সনদ পেলেন ৩৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারে বিশ্বমানের রন্ধনশিল্পী প্রশিক্ষণ পেয়েছেন ৩৫ জন শিক্ষার্থী। দীর্ঘ ৩ মাস প্রশিক্ষণ শেষে তাদের হাতে এ সনদ তুলে দেয়া হয়।

রোববার ২৯ জানুয়ারি দুপুরে মৌলভীবাজার পৌর এলাকার কুসুমবাগ এলাকায় টমি মিয়া‘স হসপিটালিটি ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষিত এ সেফদের হাতে সার্টিফিকেট তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

লন্ডনের বিখ্যাত সেফ টমি মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লন্ডন স্কটল্যান্ডের এডনবরাস্থ বাংলাদেশ সমিতির ভাইস চেয়ারম্যান আহমদ আলী জুবু, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েব, লন্ডন প্রবাসী হাবিবুর রহমান ও টমি মিয়া‘স হসপিটালিটি ইনস্টিটিউটের উপদেষ্টা এইচ এম ইসমাইল খান।

এ সময় বক্তারা বলেন, লন্ডনে প্রায় ১২ হাজার বাঙ্গালী রেস্টুরেন্ট ছিল। বর্তমানে এটি দাঁড়িয়েছে আট হাজারের কোটায়। ক্রমশই কমছে। এর কারন দক্ষ সেফ ও স্টাপ এর অভাব।

বক্তারা বলেন, দক্ষ লোকবলের অভাবে বর্তমানে লন্ডনের রেস্টুরেন্ট ব্যবসায়ীরা খুবই কষ্টে আছেন। টমি মিয়া‘স হসপিটালিটি ইনস্টিটিউ এর মাধ্যমে ইতিমধ্যে কয়েক হাজার দক্ষ সেফ রন্ধন শিল্পী বের হয়ে এসেছেন, যাদের অনেকেই লন্ডনে কাজ করছেন। আগামী ২০৪১ এর উন্নত বাংলাদেশের জন্যও  প্রয়োজন দক্ষ জনবল সেই লক্ষে আমাদের এগিয়ে যেতে হবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102