শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজশাহীতে ২৬ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

রাজশাহীতে এক হাজার ৩১৭ কোটি টাকা ব্যয়ে ২৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলো রাজশাহীতে যোগাযোগ, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রবিবার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পগুলো উদ্বোধন করবেন।

প্রকল্পগুলোর মধ্যে নগরীর সিএন্ডবি ক্রসিংয়ে প্রায় পাঁচ কোটি তিন লাখ টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল, নগরীর ছোট বনগ্রাম এলাকায় দুই দশমিক ১৪ একর জমির ওপর প্রায় চার কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত শেখ রাসেল শিশু পার্ক, সড়ক ও জনপথ বিভাগ নির্মিত প্রায় ১১৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে পুঠিয়া থেকে বাগমারা পর্যন্ত মহাসড়ক।

এছাড়া, ১০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের ষষ্ঠ তলা থেকে দশম তলা পর্যন্ত সম্প্রসারণ, ২০ কোটি আট লাখ টাকা ব্যয়ে নির্মিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর ভবন, লক্ষ্মীপুর এলাকায় প্রায় ১৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, মোহনপুর উপজেলায় ২২ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ২২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাজশাহী শিশু হাসপাতাল, ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজশাহী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন, ১২ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে সমাজসেবা ভবন, রাজশাহী সরকারি মহিলা কলেজে প্রায় পাঁচ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয় তলার ওপর দুই তলাবিশিষ্ট মহিলা হোস্টেল ভবন, চারঘাট উপজেলায় ১৭ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাঁচতলা একাডেমিক ভবন, চার কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাজশাহী সিভিল সার্জনের অফিস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মার ভাঙন থেকে বাম তীর রক্ষায় ৬৯৪ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে দুটি প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রামীণ সংযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৩ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে দুটি সড়ক, রাজশাহী পিটিআইতে প্রায় আট কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে একটি অডিটোরিয়াম, রাজশাহী মহানগরীতে প্রায় দুই কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

একইসঙ্গে আরও ছয়টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলো হলো- তথ্য কমপ্লেক্স ভবন, আঞ্চলিক জন প্রশাসন অফিস ভবন, শহীদ জননী জাহানারা ইমাম বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ এএইচএম কামারুজ্জামান বালক উচ্চ বিদ্যালয় এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র ও রাজশাহী ওয়াসা ভবনের নির্মাণকাজ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102