বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

বোদা থানা পুলিশ কতৃক

দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় জেলার বোদা থানা পুলিশের গোপন অভিযানে শনিবার (২৮ জানুয়ারি) রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ জাহিদুল ইসলাম সরকার, এসআই মোঃ বদিউজ্জামান, এএসআই (নিঃ)  মোঃ আসাদুজ্জামান প্রামাণিক, কনষ্টেবল মোঃ শরিফুল সহ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল বিশেষ অভিযান পরিচালনা করার সময় ০৪ নং কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউপির উটকুড়া বাজার গামী কাঁচা রাস্তার উপর থেকে খালপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ সাজু(২৮), পিতা-মোঃ আজিজুল হককে আটক করেছে পুলিশ। উপস্থিত সাক্ষীদের সামনে শরীর তল্লাশি করে আসামীর ডান হাতে থাকা একটি লাল রং এর বাজারের ব্যাগের ভিতর হতে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ০২ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয় ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ বিষয়ে বোদা থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102