

রোববার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি কথায় কথায় বলে আওয়ামী লীগ পালাবার সুযোগ পাবে না। তাদের নেতা তারেকই দেশের বাইরে পালিয়ে আছেন। এদেশের জনগণ বিএনপিকেই পালাবার সুযোগ দেবে না।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে রাজশাহীতেই বাংলা ভাই সৃষ্টি করেছিল। তারা ক্ষমতায় গেলে একটি নয়, ১০টি বাংলা ভাই সৃষ্টি করবেন।
তথ্যমন্ত্রী বলেন, রাজশাহীর এ মাদরাসায় তারা সমাবেশ করেছেন। এখানে আমাদের নেতাকর্মীরা সমাবেশ করতে চাননি। তারা বড় মাঠে করতে চেয়েছিলেন। আমরা এখানেই করেছি। এটি একটি ঐতিহাসিক মাঠ। আজ আমাদের জনসভা মাঠ ছাড়িয়ে পুরো শহরে চলে গেছে। রাজশাহীজুড়েই জনসমুদ্রে পরিণত হয়েছে।
নিউজ /এমএসএম