বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত-৩

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় রাত আড়াইটার দিকে লস অ্যাঞ্জেলেস শহরে বেভারলি ক্রেস্টে এ ঘটনা ঘটেছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের সার্জেন্ট ফ্রাঙ্ক প্রিসিয়াডো এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্থানীয় সময় রাত আড়াইটায় এ ঘটনা ঘটেছে। কী কারণে গুলি চালানো হয়েছে তা তিনি জানেন না। এ ব্যাপারে বিস্তারিত তথ্য তার কাছে নেই। খবর এপির।

গুলিবিদ্ধ সাতজনের মধ্যে নিহত তিনজন একটি গাড়িতে ছিলেন। বাকি চারজন বাইরে দাঁড়িয়ে ছিলেন। আহতদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর। হতাহতদের পরিচয় গণমাধ্যমে জানায়নি সেখানকার পুলিশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102