বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

জাতীয় প্রেসক্লাবে উদযাপিত হলো সরস্বতী পূজা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

বিদ্যার দেবীর আরাধনা ও প্রার্থনার মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাবে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ পূজার আয়োজন করা হয়।

জাতীয় প্রেসক্লাবের সনাতন ধর্মাবলম্বী সদস্যদের উদ্যোগে এ পূজার আয়োজন করে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন পরিষদ। সকাল ৯টায় দেবীর প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপি পুষ্পাঞ্জলি নেন ভক্তরা। সরস্বতী পূজা উপলক্ষে প্রেসক্লাব চত্বর সাজানো হয়েছে লাল-নীল ঝিলিকবাতি দিয়ে।

রমনা কালী মন্দির থেকে তৈরি করে আনা হয়েছে দেবীর প্রতিমা। সাংবাদিকদের পূজা হওয়ায় প্যান্ডেলও সাজানো হয়েছে সাংবাদিকতায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের আদলে। পূজা উপলক্ষে সকাল থেকেই প্রেসক্লাব চত্বর মুখরিত হয়ে উঠে ভক্তদের পদচারণায়। জাতীয় প্রেসক্লাবের সদস্যরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পাঞ্জলি নিতে আসেন। দিনব্যাপী এ আয়োজনে আসা ভক্তদের জন্য রাখা হয়েছে প্রসাদের ব্যবস্থা।

এছাড়া সারাদিন ভক্তিমূলক গানের পাশাপাশি বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ভক্তিমূলক গান পরিবেশন করেন শিল্পী বিজন মিস্ত্রী।

পূজার বিষয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও দৈনিক জনতার বার্তা সম্পাদক হরলাল রায় সাগর বলেন, গত বছর থেকে তারা প্রেসক্লাব চত্বরে এ পূজার আয়োজন করে আসছেন।

তিনি বলেন, সরস্বতী বিদ্যার দেবী, জ্ঞানের দেবী। তিনি কলুষিতা ও অন্ধকার দূর করে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিদ্যা ও জ্ঞানের আলো ছড়িয়ে দেবেন এ প্রার্থনা করি। এছাড়া সনাতন ধর্মালবম্বীদের অন্যতম এ পূজা আয়োজনের অনুমতি দেওয়ায় জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হরলাল রায় সাগর।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102