শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

চীনা প্রকৌশলীকে কারাদণ্ড দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ১৫৭ এই পর্যন্ত দেখেছেন

গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনা প্রকৌশলী জি চাওকুনকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। তার বিরুদ্ধে অভিযোগ তিনি মিথ্যা তথ্য দিয়ে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন। এরপর গোপন তথ্য দিয়ে চীনকে সহায়তার প্রচেষ্টায় তাকে এই শাস্তি দিয়েছে মার্কিন বিচার বিভাগ।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

সিএনএনের খবরে বলা হয়, শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন ওই গুপ্তচর। ২০১৩ সালে ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজিতে বৈদ্যুতিক প্রকৌশলে অধ্যয়ন করতে যুক্তরাষ্ট্রে আসেন এবং পরে ২০১৬ সালে মার্কিন সেনাবাহিনীর রিজার্ভে তালিকাভুক্ত হন। ২০১৮ সালে তাকে গ্রেপ্তার করা হয়।

গত সেপ্টেম্বরে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) এজেন্ট হিসেবে অবৈধভাবে কাজ করায় এবং মার্কিন সেনাবাহিনীর কাছে একটি বস্তুগত মিথ্যা বিবৃতি দেয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয় ৩১ বছর বয়সী জি চাওকুনকে।

দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন কোম্পানিগুলোর দ্বারা উন্নত মহাকাশ ও স্যাটেলাইট প্রযুক্তিতে অ্যাক্সেস পাওয়ার জন্য চীনা গোয়েন্দাদের প্রচেষ্টার অংশ ছিল জি-এর গুপ্তচরবৃত্তি।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102