মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ১লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় আটক ৯০জন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪৫৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং অপ্রয়োজনে বাইরে থাকার অপরাধে ১৭৭ ব্যক্তিকে মোট ১ লাখ ৩০ হাজার ৬শত ৯০ টাকা অর্থদণ্ড প্রদান এবং ৯০ জন ব্যক্তিকে আটক করা হয়।

শুক্রবার (২ জুলাই ) মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ১৭৭ ব্যক্তিকে মোট ১লাখ ৩০ হাজার ৬৯০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয় এবং ৯০ জন ব্যক্তিকে আটক করা হয়।

মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক ও জরিমানা আদায় করছেন কর্মকর্তাবৃন্দ।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102