মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক মোহাম্মদ সুলতান আলীর মৃত্যুতে হাইকমিশনের শোক প্রকাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রবাসী সংগঠক মোহাম্মদ সুলতান আলীর আকষ্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
“বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রবাসী সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবী ও বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোহাম্মদ সুলতান আলী সাহেবের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। 

তাঁর মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো এবং প্রবাসী বাংলাদেশি-ব্রিটিশ ভাই ও বোনেরা একজন দেশ প্রেমিক প্রগতিশীল অবিভাবককে হারালো। 

যুক্তরাজ্যে প্রবাসীদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের অন্যতম একজন প্রবাসী সংগঠক এবং তৎকালীন পশ্চিম পাকিস্তানিদের দমন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার মরহুম মোহাম্মদ সুলতান আলী সাহেব বাংলাদেশি-ব্রিটিশ নতুন প্রজন্মের কাছে একজন মহান আদর্শ ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

শোক বার্তায় হাইকমিশনার  মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ হতে তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুম মোহাম্মদ সুলতান আলী সাহেবের জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্য দোয়া করছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102