বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর

আজ থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল, থামবে ৩ স্টেশনে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

পরিবর্তন আনা হয়েছে দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর সময়সূচিতে। আজ বুধবার (২৫ জানুয়ারি) থেকে মেট্রোরেল চলবে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। থামবে মিরপুরের পল্লবী স্টেশনেও। এর আগে উদ্বোধনের পর শুধু উত্তরার উত্তর ও আগারগাঁও স্টেশন চালু করা হয়েছিলো।

তিনটি স্টেশনে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করলেও টিকিট কাটার সুবিধার্থে যাত্রীদের জন্য গেট খোলা হবে সকাল ৮টায়। ট্রেনগুলো আগের মতোই ১০ মিনিট পরপর চলাচল করবে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে পল্লবী স্টেশনে মেট্রোরেল থামবে। পল্লবী স্টেশনে টিকিট বিক্রি থেকে শুরু করে যাত্রীদের সেবা দিতে সব প্রক্রিয়া সম্পন্ন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে মিরপুরের যাত্রীদের নতুন একটি চলাচলের পথ উন্মুক্ত হবে। মেট্রোরেলের মাধ্যমে তারা এখন অনায়াসে উত্তরা ও আগারগাঁও যেতে পারবেন।

তিনি আরও বলেন, ২০২২ সালের ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালু হওয়া মেট্রোরেল প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা বিরতিহীনভাবে চলাচল করতো। তবে এই শিডিউলকে আরও ৩০ মিনিট পেছানো হয়েছে। অর্থাৎ বুধবার থেকে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলবে। এছাড়া যাত্রীদের টিকিট কাটার সুবিধার্থে সকাল ৮টা থেকে মেট্রোরেলের গেট খোলা হবে। সর্বশেষ যাত্রীরা ১২টা পর্যন্ত মেট্রোরেলের স্টেশনে প্রবেশ করে টিকিট কাটতে পারবেন।

যানজটের নগর ঢাকার নাগরিকদের স্বস্তি দিতে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা নেয়া হয় ২০০৫ সালে। নানা চড়াই-উতরাই পেরিয়ে মূল কাজ শুরু হয় ২০১৬ সালে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ ডিসেম্বর মেট্রোরেল বাণিজ্যিক যাত্রা শুরু করে। তখন থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102