শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সাকিবদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়লো সিলেট

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

মোহাম্মদ ওয়াসিমের গতিতে মাত্র ১৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল সিলেট স্ট্রাইকার্স। এরপর থেকে শুরু সিলেটের ঘুরে দাঁড়ানোর গল্প। টম মুরসকে সঙ্গে নিয়ে নাজমুল হোসেন শান্তর ইনিংস মেরামত শুরু, শেষে ঝড় তুলে ফরচুন বরিশালকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ জানুয়ারি) টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৭৩ রান করে সিলেট। ৬৬ বলে সর্বোচ্চ ৮৯ রান করেন শান্ত।

১১টি চার ও ১টি ছয়ে শান্তর ইনিংসটি সাজানো ছিলো। ফিফটি করেছেন ৪৮ বলে। এরপর ১৮ বলে নেন বাকি ৩৯ রান।

চতুর্থ উইকেটে শান্ত-মুরসের ৮১ রানের জুটিতে মূলত ঘুরে দাঁড়ায় সিলেট। ৭১ বলে এই রান করেন দুজনে। ৩০ বলে ৪০ রান করে মুরস ফিরলে ভাঙে এই জুটি। এ ছাড়া ১৬ বলে ২১ রান করেন থিসারা পেরেরা। গোল্ডেন ডাক হয়ে ফেরেন জাকির হাসান ও মুশফিকুর রহিম।

বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ওয়াসিম। ১টি করে উইকেট নেন সাকিব-কামরুল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102