বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে

দুই ভারতীয় নাগরিক আটক

এম,এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার (২২ জানুয়ারি) সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় টহলকালে তাদেরকে আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।
আটককৃত ব্যক্তিরা হলেন- ত্রিপুরার কবিল থানার বিনয়নগর গ্রামের ফাকিল হাওলাদারের ছেলে মো. ফিরোজ হাওলাদার (৩০) ও ভালসাড জেলার পালগ্রাম থানার হাকিম খানের ছেলে মো. মাইকেল খান (৩২)।
বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার বলেন, ‘রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে দত্তগ্রাম সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে চালকবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। তবে অটোরিকশাটির চালক আগে পালিয়ে যায়’।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, আটক ভারতীয়দের আদালত নেওয়া হলে আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102