বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

‘বিজয় কী-বোর্ড’ ব্যবহার নিয়ে আইনি নোটিশ

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৩৮৭ এই পর্যন্ত দেখেছেন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘বিজয়’ কী-বোর্ড বাধ্যতামূলক করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ

সোমবার (২৩ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এবং বিটিআরসির স্পেকট্রাম বিভাগের উপপরিচালক বরাবর ওই আইনি নোটিশ পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মহিউদ্দিন আহমেদ বলেন, ‌মুঠোফোন গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে বিটিআরসির সিদ্ধান্তের বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারই অংশ হিসেবে প্রথমে আমাদের আইনজীবী ইশরাত হাসানের মাধ্যমে তাদেরকে একটি আইনি নোটিশ দিয়েছি।

নোটিশে সাত দিনের মধ্যে স্মার্টফোনে ‘বিজয়’ কী-বোর্ড বাধ্যতামূলকভাবে প্রি-ইন্সটল রাখতে বিগত ১৩ জানুয়ারি বিটিআরসি যে নোটিশ জারি করেছে, আমরা সেটি প্রত্যাহার করার কথা বলেছি। তারা যদি এমনটা না করেন প্রয়োজনে আমরা জনস্বার্থে উচ্চ আদালতে রিট দায়ের করব।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি বিটিআরসির ওই নির্দেশনা প্রকাশ্যে এলে বিষয়টি নাগরিকদের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিটিআরসির নির্দেশনাটি দেশে প্রচলিত প্রতিযোগিতা আইন-২০১২ এর পরিপন্থী বলেও মত দেন বিশেষজ্ঞরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102