বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের মালিকানাধীন

ভোলার কূপ থেকে মিলবে প্রতিদিন ২ কোটি ঘনফুট গ্যাস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

দ্বীপ জেলা ভোলায় রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের মালিকানাধীন কূপে গ্যাস পাওয়া গেছে। নর্থ-২ নামের এই কূপের আগে ভোলা নর্থ-১ কূপে ২০১৮ সালে গ্যাস পাওয়া গিয়েছিল।

জানা গেছে, বাপেক্সের তত্ত্বাবধানে ভোলা নর্থ-২ কূপ খনন করছে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি গ্যাজপ্রম। গত ডিসেম্বরে এখানে কূপ খনন কাজ শুরু হয়। কূপটি থেকে দিনে ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করছে পেট্রোবাংলা।

এদিকে, চাহিদা না থাকায় অবকাঠামো থাকা সত্ত্বেও ভোলা নর্থ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস তোলা হচ্ছে না। তবে জ্বালানি সংকটের সময় এই গ্যাস সিএনজি আকারে ঢাকাসহ দেশের অন্য অঞ্চলে সরবরাহের পরিকল্পনা নিয়ে কাজ করছে জ্বালানি বিভাগ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102