বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন জেলায় ভাইরাসে ১২১ জনের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে একদিনে ১২১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিভিন্ন পত্রিকা থেকে এমন তথ্য পাওয়া গেছে।

নিহতদের মধ্যে- ময়মনসিংহে ১৪ জন মারা গেছেন। এরমধ্যে মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ও ৭ জনের উপসর্গ ছিলো। 

এছাড়া রাজশাহী জেলায় ১০, ফরিদপুরে ৯, খুলনায় ১১, যশোরে ৯, কুষ্টিয়ায় ৭, বরিশালে ৭,  টাঙ্গাইলে ৭, চুয়াডাঙ্গায় ৫, চাঁপাইনবাবগঞ্জে ৩, চট্টগ্রামে ৪, সাতক্ষীরায় ৪, সিলেটে ২, জামালপুরে ২, নাটোরে ২, শেরপুরে ২, নওগাঁ ও পাবনায় একজন করে মারা গেছেন। আর রংপুর বিভাগে মারা গেছেন ৮ জন। 

এদিকে বগুড়ায় করোনা বিশেষায়িত সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার অভাবে শ্বাসকষ্টের কারণে ৭ জনের মৃত্যু হয়েছে। ঝুঁকিতে রয়েছেন চিকিৎসাধীন আরও ১০ জন। একইসাথে জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102