

ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলী বলেছেন, ২০৪১ সালের উন্নত দেশে পরিণত হলেও বাংলাদেশকে ইইউ’র দেয়া ৩২টি শর্ত পূরণ করতে হবে।
সোমবার (২৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ ‘ইউরোপীয়ান ইন্টেগ্রেশন এন্ড দ্য ব্রেক্সিট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি। তিনি বলেন, ৩২টি শর্তের মধ্যে আছে পরিবেশ ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয়। ঢাকাকে মনে রাখতে হবে স্বল্পোন্নত দেশগুলোর মতো ব্ল্যাংক চেকের সুবিধা পাবে না বাংলাদেশ।
মানবাধিকার ইস্যুকে সবসময়ই গুরুত্ব দেয় ইউরোপীয় ইউনিয়ন। হোক সে চীন, রাশিয়া বা যেকোন দেশ। এক্ষেত্রেও ব্ল্যাংকচেকের কোন সুবিধা নেই। ইন্দো-পাসিফিকে আরো সক্রিয় হতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে তারা কাজ করছে বলেও জানান চার্লস হোয়াইটলী।
নিউজ /এমএসএম