বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

ছাতকে

প্রতিপক্ষের হামলায় আহত সাবেক কাউন্সিলর

সেলিম মাহবুব,ছাতক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন সাবেক পৌর কাউন্সিলর ধন মিয়া। তাকে মুমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে তার পরিবার সূত্রে জানা গেছে। শুক্রবার বিকেলে শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় তিনি প্রতিপক্ষের হামলার শিকার হন।
জানা যায়, শুক্রবার বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। তাকে লোহার পাইপ দিয়ে এবং ছুরি দিয়ে এলাপাতারী আঘাত করা হলে তিনি মাটিতে লুটে পড়েন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
শহরের বাঁশখালা এলাকার বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর ধন মিয়ার উপর হামলার খবরে তার এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে। হামলাকারীদের গ্রেফতারের দাবীতে শনিবার বিকেলে তার এলাকার লোকজন শামছু মিয়ার সভাপতিত্বে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102