মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

তেঁতুলিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে

নারী শিক্ষার্থীদের মধ্যে বিনামুল্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি প্রকল্পের আওতায় রবিবার (২২ জানুয়ারি)  তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

২০২২-২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি প্রকল্পের আওতায় তেঁতুলিয়া উপজেলার নারী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিপাইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় সিপাইপাড়া ১০০০ পিস, বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ভজনপুর ১০০০পিস এবং কালান্দিগছ উচ্চ বিদ্যালয় মাঝিপাড়া ৬০০পিস সহ সর্বমোট ২৬০০(দুই হাজার ছয়শত) পিস স্যানিটারী ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় এবং ২০২২-২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি’র অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়নের দায়িত্বে ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সুলতানা রাজিয়া।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102