মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

আবারও করোনা আক্রান্ত হলেন হবিগঞ্জের এমপি আবু জাহির

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৮০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ: আবারও করোনায় আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

শুক্রবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।এর আগে গত বছরের ২৭ অক্টোবর তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হন। এরপর সারাদেশে করোনার ভ্যাকসিন উদ্বোধনের সময় সর্বপ্রথম তিনি হবিগঞ্জে ভ্যাকসিন গ্রহণ করে এর উদ্বোধন করেন। এবার নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী সুদ্বীপ দাশ।তিনি জানান, বৃহস্পতিবার এমপি আবু জাহির ঢাকায় নমুনা দেন। শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102