শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

কাল সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ কাল সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে। মঙ্গলবার থেকে বিভাগজুড়ে এ ধর্মঘট চলবে বলে জানানো হয়েছে।

রোববার সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম জানান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

গত ৭ ডিসেম্বর সিলেট নগরী থেকে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে গ্রেপ্তার করে পুলিশ। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজনের বিরুদ্ধে ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ছাড়াও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ।

মইনুল ইসলাম জানান, তার জামিন না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। ধর্মঘটের সময় বাস, মিনিবাস, সিএনজি অটোরিকশা, লেগুনা, ট্রাক চলাচল বন্ধ থাকবে। ধর্মঘট সফলে আজ বিকালে নগরীতে মাইকিং করেছে শ্রমিকরা।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102