শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র

আইভীর মন খারাপ কেন তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মন খারাপ কেন তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১৬তম সভা শেষে সাংবাদিকদের বিফ্রিংকালে তিনি মেয়রকে উদ্দেশ্য করে এমন প্রশ্ন করেন।

ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জের মেয়রের মন খারাপ কেন? এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দেন সেখানে উপস্থিত নারায়ণগঞ্জের মেয়র আইভী।

আইভী বলেন, না, মন খারাপ না। এসময় মেয়রের পাশের সিটেই বসা ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। ওবায়দুল কাদেরের প্রশ্ন শুনে হাসিমুখেই উত্তর দিতে দেখা যায় আইভীকে।

এদিকে বিফ্রিং শেষে আইভীকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলতে দেখা যায়। মেয়র দলের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে বলেন, ‘সাংগঠনিক বিষয়ে আপনার সঙ্গে একটু কথা আছে। আমি কি সচিবালয়ে আসব।’ তখন ওবায়দুল কাদের বলেন, ‘আমি প্রতিদিন পার্টি অফিসে যাই।

তুমি পার্টি অফিসে আসো।’ তখন মেয়র বলেন, পার্টি অফিসে প্রচণ্ড ভিড় থাকে। সাধারণ সম্পাদক বলেন, ‘তুমি পার্টির লোক, পার্টি অফিসে আসবা, ওখানে পার্টির লোকজন থাকবেই, ভিড় থাকবেই, তুমি ওখানে আসো, প্রয়োজনে আলাদা কথা বলব।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102