রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ কোর্ট মসজিদে নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার এশার নামাজরত অবস্থায় আব্দুল হেলিম খান পাঠান মাস্টারের মৃত্যু হয়।

মসজিদের মুসল্লি চা দোকানদার মো. হারুন মিয়া জানান, রাত ৭টা ২৫মিনিটে এশার নামাজ শুরু হয়। নামাজের নিয়ত করে প্রথম রাতে দাঁড়ানো অবস্থায় তিনি ঢলে পড়েন। এ সময় পাশে থাকা কয়েকজন মুসল্লি নামাজ ছেড়ে দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কৌশিক পাল যুগান্তরকে জানান, আব্দুল হেলিম খান পাঠানকে হাসপাতালে ৭টা ৪৫মিনিটের দিকে আনা হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন তিনি।

মৃত্যুকালে আব্দুল হেলিম খান পাঠানের বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মৃত আজমত আলী খান পাঠানের পুত্র।

মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাত-নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার কিল্লা বোকাইনগর ফাযিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102