মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প

বিবিসিতে মোদির ডকুমেন্টারি টুইটার-ইউটিউব ব্লকের নির্দেশ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

দুই দশক আগে সংঘটিত ভারতের গুজরাটের বহুল আলোচিত দাঙ্গায় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নির্মিত ডকুমেন্টারি ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। ইতোমধ্যে টুইটার ও ইউটিউব কর্তৃপক্ষকে বিবিসির এই ডকুমেন্টারির লিঙ্ক সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

‘ইন্ডিয়া : দ্য মোদি কোয়েশ্চেন’ শিরোনামের বিবিসির ডকুমেন্টারিটি নিয়ে অনেকের টুইট এবং ইউটিউব ভিডিও মাইক্রোব্লগিং ও ভিডিও-শেয়ারিং ওয়েবসাইটগুলোতে আর পাওয়া যাচ্ছে না।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (আইঅ্যান্ডবি) ওই দুই সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টকে বিবিসির ডকুমেন্টারির প্রথম পর্বটি ব্লক করার নির্দেশ দিয়েছে বলে বিষয়টির ব্যাপারে অবগত ব্যক্তিরা বলেছেন।

ব্রিটেনের জাতীয় সম্প্রচারমাধ্যম বিবিসির ডকুমেন্টারি নিয়ে অর্ধ-শতাধিক টুইট মুছে ফেলতে টুইটার কর্তৃপক্ষকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। টুইটার ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ নিয়ে করা অনেকের টুইট মুছে ফেলেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েনও রয়েছেন বলে টুইট করে জানিয়েছেন তিনি। টুইটারে তিনি লিখেছেন, সেন্সরশিপ। বিবিসির ডকুমেন্টারি নিয়ে আমার টুইট সরিয়ে নিয়েছে টুইটার। এটি লক্ষাধিক ভিউ পেয়েছিলো। সূত্র: এনডিটিভি

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102