মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

তেতুলিয়া উপজেলায়

প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

শুক্রবার (২০ জানুয়ারি) তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে তেঁতুলিয়া উপজেলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত শীতের উপহার (শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের  সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন,উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপিত বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, তেঁতুলিয়া সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বীরমুক্তিযোদ্ধাগণ, , ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, ইউপি কর্মচারীগণ,স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মী ও সমাজসেবীগণ, গণমাধ্যম কর্মীগণ এবং বিভিন্ন ইউনিয়ন হতে আগত ছিন্নমূল পরিবারের অতি দরিদ্র পুরুষ ও মহিলাগণ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102