মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

পঞ্চগড় জেলা

পুলিশ নারী কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যাগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১১.০০ ঘটিকায় তেঁতুলিয়া মডেল থানা চত্তরে জেলা পুলিশ পঞ্চগড় এর আয়োজনে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পঞ্চগড়ে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী মনিরা ইয়াসমিন আঁখি এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস,এম, সিরাজুল হুদা পিপিএম। পুলিশ সুপার তার বক্তব্যে সমাজের বিত্তবান মানুষকে অসহায় শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পঞ্চগড় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, এই শীতবস্ত্র বিতরণ তারই একটি অংশ। পুনাক পঞ্চগড়, এর বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহনাজ সিগমা, সহ-সভাপতি রিতু ঘোষ, সহ-সভাপতি ইমন মোস্তারি আলো, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পঞ্চগড় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102