বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

বিদেশগামী কর্মীদের টিকার নিবন্ধন আজ শুক্রবার শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিদেশগামী কর্মীরা করোনার টিকা পেতে শুক্রবার থেকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) নিবন্ধন করতে পারবেন।বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ৪২ জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে, ৯ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, মাদারীপুর, মেহেরপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট টিটিসি) এবং মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে সশরীরে গিয়ে নিবন্ধন করতে পারবেন।জেলা কার্যালয়ের তালিকা www.bmet.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।অনলাইনে নিবন্ধনের সুবিধা রয়েছে। সেজন্য ‘আমি প্রবাসী’ অ্যাপে নিবন্ধন করতে হবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব কর্মীর বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন নেই কিংবা স্মার্টকার্ডও নেই তাদের বৈধ পাসপোর্ট নিয়ে বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন করতে হবে। তবে ১ জানুয়ারি ২০২১ হতে নিবন্ধিত কর্মীদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই।বিএমইটির ডাটাবেজে নিবন্ধিত কর্মীরা সুরক্ষা অ্যাপ বা www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে টিকার নিবন্ধন করতে পারবেন।সুরক্ষা অ্যাপে নিবন্ধন সফল হলে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে টিকার কেন্দ্র ও তারিখ জানানো হবে। ম্যাসেজ না পাওয়া পর্যন্ত মন্ত্রণালয়, বিএমইটি বা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে জমায়েত হয়ে টিকা পাওয়ার সুযোগ নেই। তাই কর্মীদের ম্যাসেজ না পাওয়া পর্যন্ত কোথাও ভিড় না করা অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102