শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে

স্কাউটস কর্মসূচি স্থগিত করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হতে যাওয়া ৯ দিনব্যাপী এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির ৩২তম সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

শনিবার আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে স্কাউটদের পূর্বনির্ধারিত এ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইজতেমার মুসল্লিদের সুবিধাকে প্রাধান্য দিয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। যদিও এরই মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের স্কাউট ও কর্মকর্তারা হাজির হয়েছেন। স্কাউটদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে জাম্বুরি ময়দান।

জানা গেছে, বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলভুক্ত দেশ থেকে ৮ হাজার স্কাউট সদস্য, এক হাজার ইউনিট লিডার ও আইএসটি সদস্যসহ প্রায় ১১ হাজার স্কাউট ব্যক্তিত্ব এই ক্যাম্পে অংশগ্রহণ করছে। নয় দিনব্যাপী শুরু হওয়া এই জাম্বুরি চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102