রবিবার, ১০ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

মাঘের শীতে

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

মাঘের শীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। যা এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। চলতি মৌসুমে শ্রীমঙ্গলে তাপমাত্রা ওঠানামা করছে।

শুক্রবার সকালে শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা মো. আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ কমে তা ৫ দশমিক ৬ ডিগ্রিতে নেমেছে। জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে থাকবে। এতে শীত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ভোর থেকেই এলাকার বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের।

তবে ভোরেই সূর্যের দেখা মিলেছে। ঘন কুয়াশা না থাকলেও কনকনে ঠান্ডা বাতাস বইছে। সারা জেলায় মৃদু শৈত্যপ্রবাহের কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

শ্রীমঙ্গল উপজেলার রামনগরের লেবু ব্যবসায়ী ছুরুক আহমদ বলেন, শ্রীমঙ্গলে শীতের তীব্রতা উপেক্ষা করে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের চলাফেরা করতে কষ্ট হচ্ছে। কোনো কোনো দিন সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকে চারদিক।

শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, শ্রীমঙ্গলে এমনিতেই অনেক শীত। পাহাড়ি এলাকা হওয়ায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। শীতজনিত কষ্ট ও দুর্দশা লাঘবে প্রধানন্ত্রীর পক্ষ থেকে কম্বল বরাদ্দ এসেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102