শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সাথে ঢাবি অ্যালামনাই ইন দ্য ইউকে’র সভাপতির সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংগঠনের দ্বৈত জন্ম শতবার্ষিকীর ক্রেস্ট উপহার দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে গত বছর চার মাসব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর শতবর্ষ উদযাপন করেছিল ।

১৬ই জানুয়ারী’২৩ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়ান গৌস সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে তাঁকে এই ক্রেস্টটি উপহার দেন।

সাক্ষাৎকালে সভাপতি গৌস সুলতান ঢাকা বিশবিদ্যালয়ে নারী শিক্ষার দ্বার উম্মোচনের অগ্রদূত ও প্রথম নারী শিক্ষার্থী লীলা নাগের স্মৃতি রক্ষায় এবং ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের উপর পাকিস্তানী হানাদার বাহিনীর নৃশংসতাকে গণহত্যা বা জেনোসাইড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে’র বিভিন্ন উদ্যোগের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

তিনি সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি  প্রদানের কথাও উল্লেখ  করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোযোগ সহকারে  বক্তব্য শুনেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে’র এইসব উদোগের প্রশংসা করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102