সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

কর ফাঁকি দিয়ে বিপাকে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ১৬৫ এই পর্যন্ত দেখেছেন

কিছুদিন আগেই কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার বিরুদ্ধে। এবার সেই অভিযোগ উঠলো ঐশ্বরিয়া রাই বচ্চনের বিরুদ্ধে।

এ বিষয়ে মহারাষ্ট্রের নাসিক জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে অভিনেত্রীকে। যেখানে উল্লেখ করা হয়েছে, নোটিশ গ্রহণের পরবর্তী দশ দিনের মধ্যে বাকি কর পরিশোধ না করলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

জানা গেছে, মহারাষ্ট্রের থানগাঁও এলাকার কাছে আদবাড়ির পার্বত্য অঞ্চলে এক হেক্টর জমি রয়েছে ঐশ্বরিয়ার। ওই জমির জন্য বার্ষিক ২২ হাজার রুপি কর দিতে হয় তাকে। কিন্তু গত বছর ওই জমির কোনো কর দেননি তিনি। কর পরিশোধের জন্য প্রশাসন একাধিকবার তাকে সুযোগ দিয়েছে। তবু কর পরিশোধ করেননি অভিনেত্রী। আর এ কারণে আয়কর বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

ঐশ্বরিয়া রাইয়ের মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি রুপি। ২০২৩ সালে এ সম্পত্তির পরিমাণ অনেকটা বৃদ্ধি পাওয়ার কথা। কারণ ‘পোন্নিইন সেলভান’ সিনেমা থেকে ১০ কোটি রুপি আয় করেছেন তিনি। এছাড়াও সিনেমাটি বেশ ভালো ব্যবসা করেছে, ফলে মুনাফার অংশও পেয়েছেন এই বিশ্ব সুন্দরী। সূত্র: ডিএনএ

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102