শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

ইউক্রেনের ব্রোভারিতে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

ইউক্রেনের ব্রোভারিতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কিসহ নিহত হয়েছেন অন্তত ১৬ জন। এ ঘটনায় একজন উপমন্ত্রী ও রাজ্য সচিবও নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো। খবর সিএনএন।

নিহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে। এ ছাড়া আহত অবস্থায় ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইহোর ক্লাইমেনকো।

কিয়েভ অঞ্চলে একটি কিন্ডারগার্টেন ও আবাসিক ভবনের মাঝে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এদের মধ্যে ৯ জন হেলিকপ্টার আরোহী ছিলেন।

দুর্ঘটনার ব্যাপারে ইউক্রেনের পুলিশ বলেছে, ‘১৮ জানুয়ারি সকালে জরুরি পরিষেবা সংস্থার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী এবং স্টেট সেক্রেটারি নিহত হয়েছেন। সব মিলিয়ে ১৬ জন নিহত হয়েছেন। যার মধ্যে দুজন শিশু রয়েছে। আহত হয়ে ১০ শিশুসহ ২২ জন হাসপাতালে আছেন।

এদিকে হেলিকপ্টার বিধ্বস্তের সময় ওই এলাকায় রাশিয়ার কোনো ধরনের হামলার খবর পাওয়া যায়নি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102