

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আজ বুধবার বিকেলে প্রেসক্লাবের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককেও ফুলের শুভেচ্ছা জানান সভাপতি-সম্পাদক। এসময় প্রেসক্লাবের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ/এম.এস.এম