রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

একনেক সভায় পরিকল্পনামন্ত্রী

একনেক তালিকায় ইভিএম কেনার প্রকল্প ছিল না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প আমাদের তালিকায় ছিল না। পিএম (প্রধানমন্ত্রী) এটা নিয়ে জানতেও চাননি। এটা আইন অনুযায়ী প্রক্রিয়াধীন। যদি এটা অনুমোদন না হয় তবে সংশ্লিষ্টরা দেখবেন। এটা আমার আওতায় নেই।’

মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার পর তিনি এসব কথা বলেন।

তিনি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধনের জন্য অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পসহ ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ১১ প্রকল্পের ব্যয় ১০ হাজার ৬৮৩ কোটি টাকা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102