মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় অবৈধ

ইনজেকশনসহ মাদক কারবারি আটক

তেঁতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ৩১৬ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১০১ এ্যাম্পল ভারতীয় ইনজেকশনসহ মো.বাবু (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তারে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের টহলদল উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডি পোড়াবাড়ি বাজার এলাকা হতে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি বাবু (২৮) উপজেলার তেতুলিয়া সদর ইউনিয়নের রনচন্ডি, পোড়া বাড়ি গ্রামের বাসিন্দা মোঃ হোসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এসআই তপন কুমার রায়ের নেতৃত্ব এএসআই ওমর ফারুক,এএসআই আবু তালহাসহ একটি টহল টিম উপজেলার সদর ইউনিয়নের  মহাসড়কের পাশে রনচন্ডি পোড়া বাড়ি বাজার এলাকায় এবস্থান নেয়। এসময় বাজার এলাকায় বাবু প্রবেশ করলে একটি ব্যাগে ১০১ পিস ভারতীয় এ্যাম্পল ইনজেকশনসহ তাকে আটক করে পুলিশ ।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ চৌধুরী বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয় এবং তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102