বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সংসদের সদ্য নির্বাচিত উপনেতা বেগম মতিয়া চৌধুরী

প্রধানমন্ত্রীর গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে পাশে থাকবো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের সদ্য নির্বাচিত উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

শুক্রবার বেলা ১১টার পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আশা ব্যক্ত করেন।

মতিয়া চৌধুরী বলেন, আমরা যখন রাজনীতিতে পা রেখেছি, তখন আমাদের সমস্ত ভূবন জুড়ে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সংসদ থেকে পদত্যাগ করা বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা পদত্যাগ করেছেন তাদের সংখ্যা খুব বেশি না। তারা সংসদীয় গণতন্ত্রের ওপরে খুব একটা আস্থাশীল বলে মনে হয় না।

তিনি আরও বলেন, ৭১ এর পরে যে পার্লামেন্ট কন্টিনিউ করছে সেখানে সুরঞ্জিত সেন গুপ্ত একা হয়েও যে ভূমিকা রেখেছেন এবং যতক্ষণ উনি কথা বলতে চাইতেন বঙ্গবন্ধু কিন্তু তাকে সেই কথা বলতে দিয়েছেন।

সংসদ উপনেতা বলেন, জনগণের ভোট নিয়ে, জনগণের প্রতিশ্রুতি রক্ষা না করে এভাবে পদত্যাগ করাটা কোনো সমুচিত কাজ নয়।

এ সময় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102