বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

লকডাউন লংঘনের দায়ে ময়মনসিংহে ভ্রাম্যমান আদালত কতৃক জরিমানা আদায়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪৬৯ এই পর্যন্ত দেখেছেন

এনামুল হক (ময়মনসিংহ): ত্রিশাল উপজেলায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ নিশ্চিতকল্পে আজ বৃহস্পতিবার (০১ জুলাই ) উপজেলা নির্বাহী অফিসার ত্রিশাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম এবং মাঈদুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট  পরিচালনা করা হয়। 


সকাল ৬ ঘটিকা থেকে পরিচালিত মোবাইল কোর্টে দুপুর পর্যন্ত আইন লংঘনের দায়ে ১৩ টি মামলায় ১৮,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 
মাস্ক পরিধান না করে বাইরে বের হওয়া, কোন যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হওয়া, অননুমোদিত দোকান খোলা রাখা, অননুমোদিত যানবাহন চালনা, স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করা ও চায়ের দোকানে বসে আড্ডা দেয়ার জন্য অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
মোবাইল কোর্টকে সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী, ত্রিশাল থানা পুলিশ, বাংলাদেশ আনসার। 
উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জনস্বাস্থ্য রক্ষায় ও বিধিনিষেধ নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102