সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :

বোল্ড লুকে প্রিয়াঙ্কা, নেট দুনিয়ায় প্রশংসার বন্যা

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

বলিউডের পাশাপাশি হলিউডের কাজ করেছেন প্রিয়াঙ্কা। আন্তর্জাতিক আঙিনায় পরিচিত মুখ প্রিয়াঙ্কা চোপড়া। শুধু অভিনয় পরিসরে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। অভিনয়ের পাশাপাশি নিজস্ব ব্যবসাও রয়েছে তার।

একটি বিউটি ব্র্যান্ডের প্রচারের জন্য লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা। সদ্য সোনালি ঝলমলে গাউনে ধরা দিয়েছেন তিনি। পোশাকের সঙ্গে বাড়তি সৌন্দর্যের জন্য সাদা ওভার কোট নিয়েছেন। এই পোশাকে বেশ বোল্ড লুকে দেখা মিলেছে নায়িকার। তার লাস্যের ছটায় মুগ্ধ ভক্তার। প্রিয়াঙ্কাকে এই লুকে দেখে নেটমাধ্যমে প্রশংসার বন্যা।

প্রিয়াঙ্কাকে দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘সুন্দর একটি ছোট শব্দ, আজ রাতে তাকে কতটা সুন্দর দেখাচ্ছে ভাষায় প্রকাশ করতে পারছি না।’ অপর এক নেটিজেন যোগ করেছেন, ‘ও খুব সুন্দরী।’ কেউ লিখেছেন, ‘আমাদের দেশি ক্লিওপেট্রা।’ অন্য একজন মন্তব্য, ‘চমৎকার। খুব সুন্দর হাসি ওর।’ প্রিয়াঙ্কা চোপড়া মজাদার লন্ডন ভ্রমণের ঝলক শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে।

২০০২ সালে বলিউডে ডেবিউ করেছেন প্রিয়াঙ্কা। এখন পর্যন্ত ৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রাক্তন মিস ওয়ার্ল্ডে খেতাব জয়ী প্রিয়াঙ্কা হলিউডের নিজের জায়গা পাকা করেছেন। নিজের প্রোডাকশন হাউস, হেয়ারকেয়ার ব্র্যান্ড, হোটেল ব্যবসা, হোমওয়্যারলাইন সহ একাধিক ব্যবসা রয়েছে অভিনেত্রীর। শিশুদের অধিকার এবং মেয়েদের শিক্ষার জন্য প্রচার চালাচ্ছেন তিনি।

আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির হয়ে একাধিক সময় প্রতিনিধিত্ব করেছেন অভিনেত্রী। প্যান নলিনের ‘দ্য লাস্ট ফিল্ম শো’ (চেলো শো) অস্কারে মনোনয়ন পেয়েছে। দিন কয়েক আগে লস অ্যাঞ্জেলেসের প্রাসাদসম বাড়িতে এই ভারতীয় সিনেমার একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছেন প্রিয়াঙ্কা। এই গুজরাতি ছবি অস্কার ২০২৩-এ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য শর্টলিস্ট হয়েছে।

এখন অভিনেত্রী ব্যবসায়ী হওয়ার পাশাপাশি এক সন্তানের মা প্রিয়াঙ্কা। ২০২২ সালের ১৫ জানুয়ারি নিক-প্রিয়াঙ্কার কোল আলো করে আসে তাদের কন্যা সন্তান মালতী মেরি চোপড়া জোনাস। সারোগেসির মাধ্যমে নিয়াঙ্কার ফুটফুটে মেয়ের জন্ম। আর কিছুদিনের মধ্যেই এক বছর পূর্ণ করবে একরত্তি মালতী। মেয়ের ছবি একাধিক সময় নেটমাধ্যমের পাতায় শেয়ার করলেও, এখনও একরত্তির মুখের ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেননি নিক-প্রিয়াঙ্কা। সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102