শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

কমতে পারে তাপমাত্রা, বাড়বে শীত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

গত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৫ দশমিক ৩। এই হিসেবে আবারও ২ ডিগ্রি কমে গেছে ঢাকার তাপমাত্রা। তাই গতকালের চেয়ে আবারও কনকনে শীতের আমেজ পাচ্ছে নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ঢাকার তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে। তবে দিনের বেলায় সূর্যের তেজ অব্যাহত থাকে তাহলে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বুধবার (১১ জানুয়ারি) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ যা কদিন আগেও ১৮ তে গিয়ে নেমেছিল। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩, যা গত পরশুও ছিল ১২ ডিগ্রিতে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহী ও ঈশ্বরদীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এখনও দেশের ১৭ অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যেই আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এরমধ্যে বগুড়ায় ৯, চুয়াডাঙ্গা, দিনাজপুর,  সৈয়দপুর ও বদলগাছিতে ৮, তেঁতুলিয়ায় ৮ দশমিক ১, রাজারহাটে ৮ দশমিক ৪, রংপুরে ৮ দশমিক ৫, তাড়াশে ৮ দশমিক ৮, ডিমলায় ৯, যশোরে ৯ দশমিক ৬, কুমারখালিতে ১০ দশমিক ২, বরিশাল ও টাঙ্গাইলে ১০ দশমিক ৫, ফরিদপুরে ১০ দশমিক ৬, ভোলায় ১০ দশমিক ৮, শ্রীমঙ্গলে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102