বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

অর্থ পাচার প্রতিরোধ আইনে

ফারইস্টের সাবেক চেয়ারম্যান এমএ খালেকের বাড়ি জব্দ

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

অর্থ পাচার প্রতিরোধ আইনে দায়ের করা একটি মামলায় কারান্তরীণ ফারইস্টের সাবেক চেয়ারম্যান এমএ খালেকের বিরুদ্ধে ৫১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে সিআইডি। এই অনুসন্ধান চলাকালীন বারিধারায় আলোচিত এই উদ্যোক্তার ১৫০ কোটি টাকার বাড়িটি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার বারিধারার ৬ নম্বর সড়কের ‘কে’ ব্লকে অবস্থিত এম এ খালেকের জমিসহ বাড়িটি জব্দ করার নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল কোর্ট। একই সঙ্গে এই আদেশ সরকারি গেজেটসহ দৈনিক বাংলাদেশের আলো ও দ্য ডেইলি ভয়েস অব এশিয়া পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

এমএ খালেক ছিলেন উদ্যোক্তা। গড়ে তুলেছিলেন বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা, সিকিউরিটিজ কোম্পানিসহ অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে ছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102