বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

টিকা নিতে আসা প্রবাসীদের ধৈর্য্য ধরতে বললেন মন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ‌ রিপোর্টার: বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) স্মার্টকার্ড, পাসপোর্ট এবং অনেকের জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও টিকা নিতে না পারায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ সময় প্রবাসীরা বলেন, আমরা টিকার জন্য দীর্ঘদিন আন্দোলন করে এলেও আমাদের টিকা দেয়া হচ্ছে না। কিন্তু একটি নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির নতুন কর্মীরা টিকা রেজিস্ট্রেশন না করেই টিকা নিচ্ছেন।এসময় রেজিস্ট্রেশন বন্ধ থাকায় টিকা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন প্রবাসীরা।এ সময় টিকা কেন্দ্রটিতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, প্রক্রিয়া শেষ করতে সময় প্রয়োজন। ধৈর্য্য ধরে অপেক্ষা করার অনুরোধ করছি। ক্ষোভ প্রকাশকারী প্রবাসীদের শান্ত হওয়ার অনুরোধ জানান মন্ত্রী।তিনি আরো বলেন, যারা বিক্ষোভ করছেন তাদের মধ্যে থেকে ১০০ জনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা দেয়া হবে।

এক্ষেত্রে টিকা দেয়ার প্রক্রিয়া রোববার বা সোমবার প্রস্তত করে নেবে আইসিটি বিভাগ, যাতে সরাসরি নিবন্ধন করতে পারে। তবে কারও বিএমইটি রেজিস্ট্রেশন না থাকলে তা করে নিতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102