রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন

ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল সম্পাদক মামুনুর রশীদ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ২৯৮ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক মামুনুর রশীদ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দিনভর ভোট গ্রহণ শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক পারভেজ খানসহ সহ চার সদস্যের নির্বাচন কমিশন।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার ২৯৩ জন। মোট ভোট পেড়েছে ২৭৩। এরমধ্যে চার সভাপতি পদে ভোট দেননি। এছাড়া দফতার সম্পাদক কামাল হোসেন তালুকদার ও প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হোসেন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।ক্র্যাবের সভাপতি তমাল, সম্পাদক মামুন

মির্জা মেহেদী তমাল সভাপতি পদে ১৫২ ভোট, মামুনুর রশীদ সাধারণ সম্পাদক পদে ১৫৭ ভোট, আনোয়ারুল হক বকুল সাংগঠনিক সম্পাদক পদে ২১৯ ভোট, প্রচার ও প্রকাশনায় এসব এম ফয়েজ ১৪৮ ভোট, সহ-সভাপতি মাসুম মিজান ১৬১ ভোট, যুগ্ম সম্পাদক রুদ্র মিজান ১৩৩ ভোট, অর্থ সম্পাদক ইমদাদুল হক ১৪০ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর ১৩৫ ভোট, কল্যাণ সম্পাদক অসিম সিদ্দিকী ১৬৬ ভোট, আন্তর্জাতিক সম্পাদক তানভীর ১৩৮ ভোট এবং কার্যনির্বাহী সদস্য আব্দল্লাহ আল মামুন ১৭৬, জসীম উদ্দীন ১৩৫ ও এনামুল করিম রুপম ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102