মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

২ হাজার ৫০০ কোটি টাকা দিতে হবে ৩ মোবাইল কোম্পানিকে

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

তিন মোবাইল অপারেটর কোম্পানিকে বিটিআরসির পাওনা ২ হাজার ৫শ’ কোটি টাকা পরিশোধ করতে রায় ঘোষণা করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এ বিষয়ে দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দেন। এর পাশাপাশি কয়েকটি নির্দেশনাও দেয়া হয়েছে।

রাজস্ব, তরঙ্গ ও লাইসেন্স ফি বাবদ গ্রামীণ ফোনকে এক হাজার ১৬৫ কোটি টাকা বাংলালিংককে ৬২৫ কোটি টাকা এবং রবিকে ৫৬৫ কোটি টাকা দিতে হবে।

সরকার বেশি ভ্যাট-ট্যাক্স নিচ্ছে মর্মে ২০১২ সালে হাইকোর্টে রিট করে বিদেশি মোবাইল অপারেটর কোম্পানি। তবে ওই রিটে হেরে যায় ওই তিন কোম্পানি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102