রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

ইউক্রেনে দুই ব্রিটিশ নাগরিক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

ইউক্রেনে পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে দুই ব্রিটিশ নাগরিক নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

রুশ অধিকৃত দোনেৎস্কের পূর্বাঞ্চল থেকে এন্ড্রিউ বাগশাও (৪৮) ও ক্রিস্টফার প্যারি (২৮) নামে ওই দুই যুক্তরাজ্যের নাগরিক নিখোঁজ হয়েছেন। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, তাদের দুজনকে গত শুক্রবার দোনেৎস্কের সোলেডার শহরের দিকে যেতে দেখা গেছে। এর পর থেকে তাদের আর সন্ধান পাওয়া যায়নি।

ইউক্রেন জানায়, তারা স্বেচ্ছাসেবী হিসেবে দোনেৎস্কে কাজ করছিলেন। বিশেষ করে আটকেপড়া লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে সহায়তা করতেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102