মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে

নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ২৯৭ এই পর্যন্ত দেখেছেন

প্রতি বছরের ন্যয় এ বছরও সদর উপজেলার গড়েয়ায় “নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে গড়েয়া গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের আয়োজনে ও সংগঠনের সদস্য রুহুল আমিন, আজমাইন নিশান, আসাদ চৌধুরীর পক্ষ থেকে, স্থানীয় উজ্জল ইসলাম, নসিব হাসানের তত্ত্ববধানে আশপাশের এলাকার ৩শতধিক অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন সাবেক ইউপি সদস্য আমিনুর রহমান, বিশিষ্ট সমাজসেবক জাকিউর রহমান, কসরুল ইসলাম, আশরাফুল ইসলাম, এরশাদুল লাবু, মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব ও রুহুল আমিন, আজমাইন নিশান, আসাদ চৌধুরীর কল্যাণে দোয়া পরিচালনা করেন বোর্ড স্কুল মসজিদের ইমাম মো: খাদেমুল ইসলাম।

উল্লেখ্য, “নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব”র হয়ে রুহুল আমিন, আজমাইন নিশান, আসাদ চৌধুরীর পক্ষ থেকে এ বছর শীতবস্ত্র বিতরণ করা হলো। এর আগেও সংগঠনের পক্ষ থেকে করোনাকালীন সময়ে গরীব ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সাবান, পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি, ঈদ উপহার সহ অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য বই, খাতা, কলম ও নগদ অর্থ প্রদান চলমান রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102