বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

তিন দিনের মধ্যে আসছে ২৫ লাখ ডোজ টিকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩০৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া উপহারের ২৫ লাখ ডোজ টিকা দুই তিন দিনের মধ্যে চলে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডিবেটিং ক্লাবের উদ্বোধন শেষে এ কথা বলেন মন্ত্রী।এসময় চীন থেকে কেনা টিকার একটি চালানও শিগগির এসে পৌঁছাবে বলেও জানান মন্ত্রী।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা তিন দিনের মধ্যে আমেরিকার মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাবে এবং শিগগিরই বাংলাদেশের ক্রয়কৃত ২০ লাখ ডোজ চীনা টিকা এখানে পৌঁছবে।আবদুল মোমেন বলেন, চীনের সাইনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্যিক ভিত্তিতে ক্রয়ের অংশ হিসেবে ২০ লাখ ডোজ টিকার প্রথম চালানটি শিগগির এখানে পৌঁছবে।এদিকে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজে লিখেছেন, সাইনোফার্মের ভ্যাকসিনের ২০ লাখ ডোজ বেইজিংয়ে প্রস্তুত রয়েছে এবং সেগুলো শিগগির ঢাকা পৌঁছবে। মহামারির নতুন ঢেউ মোকাবেলায় চীন আমাদের বাংলাদেশি বন্ধুদের পাশে রয়েছে।চীন থেকে সাইনোফার্ম টিকার দেড় কোটি ডোজ এবং রাশিয়ার কাছ থেকে স্পুটনিক টিকার আরও একটি বড় চালান বাংলাদেশ শিগগির পাচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102