বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

এজিএম-২০২২

ক্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ছয় সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর ৬ সদস্য ‘ক্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। এসময় তিনি ক্র্যাব এজিএম-২০২২ এবং ক্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়ে ডেপুটি স্পিকার বলেন, সূত্রবিহীন অপরাধ সবার সামনে তুলে আনতে সাংবাদিকদের বিশেষ করে ক্রাইম রিপোর্টারদের ভূমিকা অনবদ্য।

তিনি বলেন, ‘ক্লুলেস ক্রাইম আইডেনটিফাই করতে সাংবাদিকদের ভূমিকা খুবই জরুরি, অত্যাবশ্যক। সে জন্য শুধু গতানুগতিক নিউজ নয়, অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরা ক্রাইম রিপোর্টারদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টুকু আরও বলেন, অপরাধীরা বিভিন্নভাবে তাদের অপরাধের কৌশল প্রতিনিয়ত পরিবর্তন করছে। প্রযুক্তিগত দিক দিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্ষমতার ভালো পর্যায়ে আছে। এরপরও অপরাধবিষয়ক সাংবাদিকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করলে জাতি উপকৃত হবে।

২০২২ সালে মাদক প্রতিরোধ ও সচেতনতাবিষয়ক প্রতিবেদন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদকের পুরস্কার পান সমকালের বিশেষ প্রতিনিধি সাহাদাত হোসেন পরশ, অপরাধবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক নুরুল আমিন এবং অনলাইন ক্যাটাগরিতে ঢাকা পোস্ট ডটকমের সিনিয়র রিপোর্টার আদনান রহমান; জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিরোধ সচেতনতাবিষয়ক প্রতিবেদন ক্যাটাগরিতে দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি নুরুজ্জামান লাবু ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জামিল খান এবং সাইবার ক্রাইম প্রতিরোধ ও সচেতনতামূলক প্রতিবেদন ক্যাটাগরিতে ডেইলি স্টারের মোহাম্মদ জামিল খান পুরস্কার পেয়েছেন। এ ছাড়াও অপরাধবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন টেলিভিশন ক্যাটাগরিতে মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আবু জাহেদ মুহা. সেলিম পুরস্কার পান।

ক্র্যাব প্রতিবছর তাদের সদস্যদের মধ্য থেকে জুরিবোর্ডের মাধ্যমে সেরা প্রতিবেদকদের মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। ক্রেস্ট, সনদ ছাড়াও সেরা প্রতিবেদকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিদর্শক হারুন অর রশিদ, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ক্র্যাবের উপদেষ্টা পরিষদের সদস্য খাইরুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102